১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ৯, ২০২০
৯ মে ২০২০, শনিবার : সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী নগরীর বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সিলেটে নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন এমদাদ চৌধুরী ।
অষ্টম ধাপে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি বলেন, সারা দেশের ন্যায় বেশ কিছুদিন হতে সিলেট জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত সিলেটে চলছে লকডাউন। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়াও যানবাহন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় কর্মহীন পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। দীর্ঘ সময় লকডাউন থাকায় এবং কর্ম করতে না পাড়ায় তাদের ঘরে দেখা দিয়েছে খাবার অর্থের সংকট।
এই সকল মানুষের মুখে সামান্য কিছু খাবার তুলে দিতেই তিনি কাজ করছেন। শুক্রবার রাতে নগরীর আম্বরখানায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন। এছাড়াও করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে ঘরে থাকার পরামর্শসহ বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়ার আহবান জানান তিনি। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য এলাকাবাসী’সহ নগরবাসীর প্রতি আহবান জানান এমদাদ চৌধুরী।
খাদ্যসামগ্রী বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, ইফতেখার আহমদ সানি, মোঃ নয়ন পাশা প্রমুখ।
এদিকে সিলেট’সহ দেশের শপিংমল ও মার্কেট ঈদের আগে বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, মার্কেট খুলে দেয়ার আবেদনের সময় করোনা সংক্রমণ কম ছিল, বর্তমানে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেয়া বর্তমান সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসার দাবিদার। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়ায় তিনি সকল ব্যবসায়ীগন’কে আন্তরিক অভিনন্দন জানান ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D