১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই, দক্ষিণ ছাতারপই, পাগনারপার, গাগলাজুর গ্রামসহ জালিয়া গ্রামের কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ ছাতারপই মাদ্রসা মাঠ থেকে ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দি কর্মহীন অসহায় মানুষের মাঝে যুক্তরাজ্যের বেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এমএ রউফের অর্থায়নে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রি বিতরণের সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম নোমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এএম আলমগীর, উপজেলা বিএনপি নেতা সাইদুল হক সবজিল, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার, জাউয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বিএনপি নেতা ফজলু খাঁ, ফঠিক মিয়া, যুবদল নেতা ছায়াদ মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা শরীফ আহমদ তালুকদার, স্থানীয় সাবেক মেম্বার আনোয়ার খান, মখদ্দুছ আলী, আলাউদ্দিন, আব্দুল ওদুদ, আতাউর রহমান, অলিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে চলে যাচ্ছে। এ মুহূর্তে এখানে হাজার-হাজার কর্মহীন মানুষ চরম খাদ্য সংকটের মধ্যে রয়েছে। দেশের এ সংকটময় সময়ে মানুষের পাশে থেকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য দলীয় হাইকমান্ডের নির্দেশনা রয়েছে। তিনি স্ব স্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে থাকার জন্য বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতিও সহায়তার হাত প্রসারিত করার আহবান জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D