১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
ফাউন্ডেশনের পক্ষ হতে সীমান্তবর্তী এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে শুক্রবার বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিউসি, পিএসসি ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন।
সেক্টর কমান্ডার জকিগঞ্জ উপজেলার উত্তরকুল, সোনাপুর, লক্ষীবাজার, লোভাছড়া এবং বিয়াবাইল বিওপি’র পার্শ্ববর্তী এলাকা সমূহে খেটে খাওয়া, গরিব-দূঃখী এবং কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের আওতাধীন সীমান্তবর্তী হতদরিদ্র ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী স্থানীয় চেয়ারমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিতরণ করা হয় বলে জানানো বিজ্ঞপ্তিতে।
এর আগে গত বুধবার ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি এর উপস্থিতিতে লোহারমহল এবং সালেহপুর বিওপি’র পার্শ্ববর্তী এলাকা সমূহে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, পিএসসি এবং সহকারী পরিচালক মনছুর আলী এর উপস্থিতিতে বারঠাকুরী, আয়ুরগ্রাম, মানিকপুর, আমলশীদ, জকিগঞ্জ, লালাখাল, জৈন্তাপুর এবং ডোনা বিওপি’র পার্শ্ববর্তী এলাকা সমূহে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৭ মে।
প্রতিটি ত্রাণ প্যাকেটে চাউল-৬ কেজি, আটা-২ কেজি, ছোলা-১ কেজি, ডাল-১ কেজি, তৈল-৫০০ গ্রাম এবং লবণ-৫০০ গ্রামসহ সর্বমোট ১১ কেজি খাদ্য সামগ্রী ছিল। ত্রাণ সামগ্রী বিতরণের সময় করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধকল্পে সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রাখা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D