১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০
“মানুষ মানুষের জন্য” -এই মানবিক চেতনায় বিপন্ন মানবতার সেবায় এগিয়ে এসেছেন সিলেটের মরহুম ডাঃ এম আহমদ ও মরহুমা ফজিলেতুননেছা’র পরিবার।
সিলেটের সুনামধন্য চিকিৎসক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার প্রয়াত পিতা ও মাতার পরিবারের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর লক্ষ্যে এবার করোনাভাইরাস মোকাবিলায় সিলেটের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছেন। আজ সোমবার দ্বিতীয় ধাপে সিলেটের ঘরবন্দী হতদরিদ্র ২০০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ধাপে ধাপে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ডাঃ রিফার পক্ষ থেকে জানানো হয়েছে।
ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা জানান, সারাদেশের মানুষ করোনার কারণে সীমাহীন দুর্ভোগে পরেছে। সিলেটের মানুষদের ও কষ্টের অন্ত নেই। বিশেষ করে অসহায় দরিদ্র মানুষগুলোর। আমরা অসহায় মানুষের দুঃখ লাঘবের চেষ্ঠা করছি মাত্র। সবার কাছেতো আর পৌছাতে পারবো না, কিছু মানুষদের যদি একটু স্বস্তি দিতে পারি তাতেই আমাদের সার্থকর্তা।
সিলেট সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, মানব ইতিহাসের অন্যতম বিপর্যয়ের মুখে প্রয়াত ডাঃ এম আহমদ ও ফজিলেতুননেছা’র পরিবার’সহ সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তবানরা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঔদার্য দেখাচ্ছে। এমন উদ্যোগ অবশ্যই সাধারণ মানুষের মধ্যে আশার আলো জ্বালাবে।
স্থানীয়রা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গরিব মানুষ এ মুহূর্তে খাদ্যাভাবের শিকার। শুধু কারো একার পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা করা যে সম্ভব নয় তা এক বাস্তবতা। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন জনগণের পাশে দাঁড়ানোর যে নজির রাখছে তা অন্য সবার জন্য অনুসরণীয় হওয়া উচিত।
খাদ্যসামগ্রী বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন আব্দুস সালাম জায়গীরদার বাবলা, সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, শিপন চন্দ, সমছু উদ্দিন, সাব উদ্দিন,আব্দুল মন্নান প্রমুখ


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D