কানাইঘাটে লক্ষাধিক টাকার জাল নোট’সহ ১ যুবক আটক

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ৫, ২০২০

কানাইঘাটে লক্ষাধিক টাকার জাল নোট’সহ ১ যুবক আটক

সিলেটের কানাইঘাট থানা এলাকায় লক্ষাধিক টাকার জাল টাকার নোটসহ এক টাকা জালিয়াতকারীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯।
মোঃ লিটন মিয়া (৩২) নামের ওই ব্যক্তি গোলাপগঞ্জ উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র।

র‌্যাবের এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ মে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সেখানকার সড়কের বাজারস্থ মেসার্স রেদুওয়ান ফার্নিচার মার্ট এন্ড ডোর হাউজ এর সামনে থেকে ১,০৪০০০/-( একলক্ষ চার হাজার) জাল টাকার নোটসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত জাল টাকাসহ গ্রেফতারকৃত আসামীকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট