সিলেটে চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা ৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ৫, ২০২০

সিলেটে চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা ৪ জন করোনায় আক্রান্ত

সিলেটে চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৭ এপ্রিল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত স্বামী এবং সিলেট নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই দম্পতি নগরীর সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। স্বামী ঢাকা থেকে সিলেট ফেরার পর নমুনা পরীক্ষা করা হলে এই চিকিৎসক দম্পতির করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল তাদের সংস্পর্শে আসা ওই টাওয়ারের ১৬ জনের নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসে।
গত রবিবার (৩ মে) মার্লিন টাওয়ার থেকে আবারও চারজনের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (৪ মে) রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ১২, দুজনের বয়স ১৬ থেকে ১৭ এবং আরেকজনের বয়স নিশ্চিত হওয়া যায়নি। তারা চিকিৎসক দম্পতির স্বজন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট