১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০
সিলেট বিভাগে আরো ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট বিভাগে সোমবার সকাল পর্যন্ত ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন ৫ জন মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো-১৬৬ জনে।
জানা গেছে, সোমবার (৪ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে নতুন ৫ জনের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার মোট ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানান ডাঃ হিমাংশু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D