১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০২০
৪ মে ২০২০, সোমবার : সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এলাকার দরিদ্র, দিনমজুর, ছিন্নমূলদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
গত দুইদিনে সিলেট নগরীর ৬নং ওয়ার্ড এলাকায় সহস্রাধিক মানুষকে ব্যক্তিগত অর্থে এমদাদ হোসেন চৌধুরী পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যা চলমান থাকবে বলে জানান মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো।
একটি বস্তায় চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ও ছোলা দেওয়া হয়।
সিলেট সংবাদকে বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুর বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষদের একটি তালিকা তৈরি করেছি। তাদের কাছে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি। যাতে তারা নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারে৷ সাধ্যমতো এলাকার দিনমজুর, ছিন্নমূল মানুষদের খাবার জোগানোর এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ্।
তিনি বলেন, এখন সময় সম্মিলিতভাবে মানবতার জন্য কাজ করা। সাধ্য থাকা পর্যন্ত এই কাজ তিনি করে যাবেন। সমাজের সচ্ছল সবাইকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান এমদাদ হোসেন চৌধুরী।

এমদাদ চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণের কিছু মুহুর্ত

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D