১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০
সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৮ জন।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ ওসমানীতে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধে ৯ টি পজেটিভ আসে। এর মধ্যে সিলেট জেলার ৬ জন, মৌলভীবাজারে ২ জন এবং সুনামগঞ্জের ১ জন।
এনিয়ে পুরো বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩৮ জন। এরমধ্যে সর্বোচ্চ ৭৪ জন শনাক্ত হয়েছেন হববিগঞ্জ জেলায়। তবে রোববার হবিগঞ্জে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
এর মধ্যে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন ও ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়। আর মৌলভীবাজারের রাজনগরে ‘করোনার উপসর্গ’ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে গত ৫ এপ্রিল। এর আগে ৪ এপ্রিল রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।
অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D