হবিগঞ্জে নার্সসহ আরও ২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

হবিগঞ্জে নার্সসহ আরও ২ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জে শনিবার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন সেবিকা (নার্স) রয়েছেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এ দু’জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা লাখাই ও বাহুবল উপজেলার বলে জানান তিনি। এ নিয়ে জেলায় মোট ৭৪ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট