সিলেটে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত আরও ৪ জন

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

সিলেটে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত আরও ৪ জন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনায় সিলেটে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরিক্ষায় তাঁদের ফলাফল পজিটিভ আসে। এই নিয়ে বিভাগে মোট ২’শ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট ৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৯০ জনের ফলাফল নেগেটিভ আসে। আক্রান্ত ৪ জনের মধ্যে হবিগঞ্জের ২জন ও মৌলভীবাজারের ২ জন। তবে সিলেট ও সুনামগঞ্জে নতুন করে কেউ আক্রান্ত হননি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট