১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় ১০ জনকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় তার সাথে ছিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।
ইউএনও জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা ও সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, করোনাভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D