সুনামগঞ্জে করোনায় আক্রান্ত দুজন প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত দুজন প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত দুজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিলেট বিভাগ থেকে সোমবার পর্যন্ত ৮৭ জন রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে তিনজন মারা গেলেও সুনামগঞ্জের দুজন রোগী প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার চন্ডীপুর গ্রামের ৩৩ বছর বয়সী এক সৌদি আরব প্রবাসী স্ত্রী ও ১৫ এপ্রিল থেকে ঢাকা থেকে আগত ২৭ বছরের এক যুবক করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করা করান। তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়।
সোমবার দুপুরে দীর্ঘ ১৫ দিন চিকিৎসা নেয়ার পর আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেও ছাড়পত্র দেয়া হয়। চিকিৎসা গ্রহণের পরপর দুইবার তাদের করোনা নেগেটিভ আসে।
সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন জানান, ওই দুই রোগী এখন করোনা মুক্ত ও সুস্থ। তবে নিরাপত্তার স্বার্থে তাদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী সুস্থ হননি বলে জানানো হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট