৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ৭১ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫১৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৮ লাখ ৮২ হাজার ৫৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৫২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D