সিলেট বিভাগে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৭

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

সিলেট বিভাগে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৭

২৭ এপ্রিল ২০২০, সোমবার : সিলেট বিভাগে সোমবার পর্যন্ত ৮৭ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্তদের মধ্যে হবিগঞ্জ জেলায় রয়েছেন সর্বোচ্চ ৪৮জন। দ্বিতীয় অবস্থানে যুগ্মভাবে রয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। এ দুই জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ জন করে। মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৬ জন মৌলভীবাজার জেলায়। বাকিদের মধ্যে একজন সিলেট ও একজন হবিগঞ্জ জেলার।
আক্রান্তদের ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ অন্যান্য পেশার লোকও রয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট