১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
‘বাঁচলে কৃষক,বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষক লীগ।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নে এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের এই ধান কাটার উদ্যোগকে স্থানীয় কৃষকরা স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সত্যজিত দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা জালাল সরকার,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত দাশ বলেন, ‘এই করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষকের ধান ঘরে তুলতে হবে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষকের ধান ঘরে তোলায় সবাইকে সহযোগিতা করা উচিত।’
কৃষি কর্মকর্তা জালাল সরকার বলেন, ‘আমরা সারাদেশের এই বোরো ধানের সম্পূর্ণটা যদি ঘরে তুলতে পারি ;তাহলে আগামী ছয় মাস দেশে খাদ্যের কোনো ঘাটতি থাকবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D