১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
করোনায় নিঃসঙ্গ শেষ যাত্রা। মৃত্যুর পর কেউ থাকেব না এটাই স্বাভাবিক। কিন্তু দাফন, জানাজা আর কবরে মাটি দিতেও স্বজনরা থাকবে এমনটা বা কজন ভাবতে পেরেছেন। তবে যারা করোনায় মৃতদের দাফন করছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যাও বলছে কিছু নিয়ম কানুন মেনে স্বজনরাও করোনায় মৃতের দাফন-কাফনে অংশ নিতে পারবেন।
ডিসেম্বর থেকে এপ্রিল। চীন থেকে সারা বিশ্ব। করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তার হিসাব মেলানো কঠিন। বিশ্ব হিসাবের তুলনায়, বাংলাদেশে এই সংখ্যা কম হলেও মৃতদের দাফন নিয়ে চলছে আতঙ্ক।
কারও কারও শেষযাত্রায় আত্মীয় স্বজনরা পাশে না থাকলেও যে ইসলামী সংগঠনের কর্মীরা দাফনের দায়িত্ব নিয়েছে তাদের কেউই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হননি।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে, মরদেহ কীভাবে দাফন আর সৎকার করা হবে তার একটি গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির পরামর্শ, মরদেহের শরীরের কোনো ছিদ্র থেকে যেন তরল পদার্থ বের না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। প্রথা অনুযায়ী দাফন বা সৎকারের জন্য প্রস্তুত হলে, স্বজনরা দেখতে পারবেন। তবে স্পর্শ করা যাবে না। যারা শেষ বিদায়ের কাজে থাকবেন, তারা গ্লভস, গাউন ব্যবহার করবেন।
ইসলামী চিন্তাবিদরা বলছেন, জানাজায় অংশ নেয়া ফরজে কেফায়া, তাই শেষযাত্রায় পরিবারের কেউ কাছে না থাকা দুঃখজনক। অহেতুক ভয় না পেয়ে নিয়ম মেনে শেষযাত্রায় পরিবারকে কাছে থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।সূত্র: চ্যানেল ২৪।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D