রমজানের শুভ আগমনে ‘মানব কল্যান যুব ফোরাম সিলেট’র ত্রাণ তৎপরতা

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

রমজানের শুভ আগমনে ‘মানব কল্যান যুব ফোরাম সিলেট’র ত্রাণ তৎপরতা

২৪ এপ্রিল ২০২০, শুক্রবার : করোনা ভাইরাসে প্রভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডে গঠন করা হয় “মানব কল্যান যুব ফোরাম সিলেট”

শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে “মানব কল্যান যুব ফোরাম সিলেট” এর উদ্যোগে ত্রাণ বিতরণ করছে এই সামাজিক সংগঠন।

গত ২২ এপ্রিল বুধবার “মানব কল্যান যুব ফোরাম সিলেট” এর ব্যবস্থাপনায় ১০০ সুবিধাবঞ্চিত গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের মধ্যে এ ত্রান বিতরণ করা হয়।

এছাড়াও গোপনীয়তা রক্ষা করে কিছু মধ্যবিত্ত মানুষের কাছে উপহার’সামগ্রীর স্পেশাল প্যাকেজ পৌঁছে দেন।

 

সংগঠনের সভাপতি আসাদ আহমদ স্বপন বলেন করোনা ভাইরাস মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। “মানব কল্যান যুব ফোরাম সিলেট” এর এক ঝাক তরুন সেইসব ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে এই সব অসহায় পরিবার যাতে অভূক্ত না থাকেন সেইদিকে খেয়াল রাখতে হবে।

 

“মানব কল্যান যুব ফোরাম সিলেট” এর সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন তামিম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার প্রথম থেকেই এখন পর্যন্ত এই কার্যক্রম চলছে এবং করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত মানুষের জন্য আমাদের এই মানবিক কার্যক্রম চলবে।


মানব কল্যান যুব ফোরাম সিলেট-এর দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেনঃ

সভাপতিঃ আসাদ আহমদ স্বপন, সহ-সভাপতিঃ আফসার চৌধুরী, সহ-সভাপতিঃ সাদ উদ্দিন জাবেদ, সাধারন সম্পাদকঃ আশরাফ উদ্দিন তামিম, সহ-সাধারন সম্পাদকঃ নাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদকঃ মাহিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মুমিত শামীম,অর্থ সম্পাদকঃ সাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদকঃ জোহান আহমদ, প্রচার সম্পাদকঃ দেলওয়ার হোসেন, দফতর সম্পাদকঃ সজী আহমেদ, সহ-দফতর সম্পাদকঃ রেদোয়ান আহমেদ। সদস্যঃ শাহরিয়ার রহমান জোনাক, নাবিল, সাকিব, কয়েছ আহমদ, রুমন, রিফাত, রেজা, মনির, মোশফিক, রাশেদ, রাহিদ, শেখ রোহেল, মোসাদ্দেক, প্রবাসী সদস্যঃ রাজীব, শাকিল, কলিমদাত লুৎফর, রেজয়ানা, মিনহাজ, ফেরদৌস, পিয়াল।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট