গোয়াইনঘাটের রুস্তুমপুরে ৭০০ পরিবারের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

গোয়াইনঘাটের রুস্তুমপুরে ৭০০ পরিবারের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ

২২ এপ্রিল ২০২০, বুধবার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রুস্তম পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অর্থায়নে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার খাদ্য সামগ্রী কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়। এগোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, সদস্য জসিম উদদীন, জয়নাল আবেদীন, ইউনিয়ন আহবায়ক ওসমান গনি, সদস্য মনির উদ্দিন, এম এ হক, আং শহীদ, ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, ইউনুস আলী,আং নূর সরকার, মজম্মিল আলী,আং সালাম, জালাল মেম্বার, হাজী বিলাল ছাত্র দল নেতা দেলোয়ার, মান্নান,আং কাদির সুমন,আলীম উদ্দিন, রাজু প্রমুখ।-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট