১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
সিলেটের ডাক্তার নাদিরা বেগমকে নিয়ে স্থানীয় অনলাইন পত্রিকাসমূহে প্রকাশিত সংবাদের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে আজ বুধবার (২২ এপ্রিল) হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, ডাঃ নাদিরা সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কর্মরত নন। তিনি ৯-১-২০১৯ ইংরেজি তারিখে ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই হাসপাতাল থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। এ অবস্থায় সিলেটের স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমগুলোতে ডাঃ নাদিরার কর্মস্থল ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল’ উল্লেখ করায় এর প্রতিবাদ জানিয়েছেন কর্তৃপক্ষ।
এদিকে, সিলেটভি২৪-এ ডাঃ নাদিরাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদক বলছেন- ডাঃ নাদিরার চেম্বারের দরজার নেম প্লেট, ভিজিটিং কার্ড এবং ব্যক্তিগত ওয়েবসাইটে থাকা প্রোফাইলে তার কর্মস্থল হিসেবে ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল’র নাম থাকায় প্রতিবেদনেও তা উল্লেখ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D