দুস্থ পরিবারের মধ্যে তেতলী ইউপি চেয়ারম্যান উছমানের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

দুস্থ পরিবারের মধ্যে তেতলী ইউপি চেয়ারম্যান উছমানের ত্রাণ বিতরণ


সাহেদ আহমদ :
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উছমান আলীর উদ্যোগে হাজি আজম আলী কল্যান ট্রাস্টের পক্ষে করোনা মোকাবিলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের অসহায় ও কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি জানান, করোনা সংকটে তেতলী ইউনিয়ন’সহ বিভিন্ন এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোনও নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য প্রাথমিকভাবে অসহায় পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সোমবার সকাল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।

খাদ্যসামগ্রী’র মধ্যে রয়েছে চাল, ডাল, আলু , তৈল, পেঁয়াজ, ছোলা, আদা, রসুন ও খেজুর।

এর আগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উছমান আলীর উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট