১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সড়কপথের পাশাপাশি নৌপথে গিয়েও তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এ পর্যন্ত ছাতক-দোয়ারার বিভিন্ন এলাকার লোকজনের মধ্যে প্রায় ৩৩শ’ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে বলে তাঁর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে কলিম উদ্দিন আহমদ মিলন জানান, গত ২৫ মার্চ থেকে তার এ ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ড ও দুই উপজেলার ২২টি ইউনিয়নে ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান এ বিএনপি নেতা।
এর আগে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সেক্রেটারী নুরুল ইসলাম অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তাদের আহ্বানেসাড়া দিয়ে দলের অনেকেই ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে অপর এক বিবৃতিতে জানানো হয়। -বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D