২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
করোনা ভাইরাসে সৃষ্ট মানবিক সংকটে নিজের জীবন বাজি রেখে চিকিৎসাসেবা প্রদানকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বীরত্ব গাঁথা ও আত্মত্যাগের মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ডা. মঈনের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে।
বুধবার (১৫ এপ্রিল) এক শোকবার্তায় ওবায়দুল কাদের ডা. মঈনসহ করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে মৃত্যবরণকারী সব বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ডা. মঈন যুগ যুগ ধরে আর্ত-মানবতার সেবায় নিয়োজিতদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক এই চিকিৎসকের প্রতি বিনর্ম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
শোক বিবৃতিতে ওবায়দুল কাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি ডা. মঈনের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধ যুদ্ধে সামনে থেকে যে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী জীবন বাজি রেখে সেবা প্রদান করে চলেছেন, তাদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক হৃদয়ের অধিকারী এই সব দেশপ্রেমিক মহৎপ্রাণ ব্যক্তিদের ত্যাগ ও মহত্বের কথা বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D