২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সংকটে থাকা দরিদ্র মানুষদেরকে সহায়তার নামে কোনো রকম চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, স্বতঃস্ফুর্তভাবে অনেকে জনগণকে সহযোগিতা করছেন। কিন্তু জনগনের দারিদ্রতার সুযোগ নিয়ে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
শনিবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বান সাড়া দিয়ে সরকারি নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চললে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে না।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যতটুকু সামর্থ্যে আছে তা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে এ দুর্যোগ মোকাবিলার আহ্বানও জানান তিনি।
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।-ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D