২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল-ডাল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে গতকাল রবিবার (২৯ মার্চ) তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে জাতীয়তাবাদী ছাত্রদল। চাল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা দিয়ে প্রায় ১৫০ প্যাকেট ক্যাম্পাসের টিএসসি, তিন নেতার মাজার, দোয়েল চত্বরে বিতরণ করা হয়।
এদিকে করোনা ভাইরাস সন্দেহে আতঙ্কিত মানুষদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হটলাইন চালু করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D