২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম, আজ অন্তত এতটুকু শান্তি পাওয়া যাবে যে তিনি ৬ মাসের জন্য বেরিয়ে এসে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। কিন্তু আমি চিন্তিত, তিনি বাইরে যেতে না পারলে কিভাবে চিকিৎসা করাবেন? আমরা এই বিষয়ে কথা বলছি, তারপরে আমরা জানাব।
তিনি আরো বলেন, আমি মনে করি, এই সিদ্ধান্ত আমাদের যাচাই করে দেখতে হবে। শর্ত সাপেক্ষে মুক্তি কতটা আমরা ইতিবাচকভাবে নেব, সেটা আমাদের দলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D