২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২০
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন একপেশে ও অগ্রহণযোগ্য। শুক্রবার (১৩ মার্চ) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তথমন্ত্রী বলেন, বুধবার (১১ মার্চ) বিশ্বের দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশের ওপরও একটি প্রতিবেদন রয়েছে। আমরা মনে করি, এই প্রতিবেদন একপেশে। যাদের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেসমস্ত সংগঠনগুলো ইতোঃপূর্বেই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।
তিনি বলেন, ইদানীং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট আমরা একপেশে দেখতে পাই। অ্যামনেস্টি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশের মানুষ সোচ্চার। সেই কারণে বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে, রায় কার্যকর করেছে এবং বিচারকাজ চলছে।
সর্বগ্রহণযোগ্য বিচার নিয়েও প্রশ্ন তুলে যে অ্যামনেস্টি গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাদের তথ্য-উপাত্ত নিয়ে যুক্তরাষ্ট্রের যে রিপোর্ট সেটি গ্রহণযোগ্য নয় যুক্তি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের রিপোর্ট বিশ্বব্যাপীই গ্রহণযোগ্যতা হারিয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই এ রিপোর্টকে গ্রহণ করতে পারি না।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, শাহজাহান সিকদার, আবুল কাশেম চিশতি, মুহাম্মাদ আলী শাহ, ইদ্রিছ আজগর, শফিকুল ইসলাম ও আসলাম খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D