২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের মানহানি মামলার আদেশের জন্য ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ মামলার আদেশের জন্য দিন ধার্য ছিল। আদেশ প্রস্তুত না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল নতুন দিন ধার্য করেন।
গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী একই আদালতে মামলাটি দায়ের করেন। সেদিন বিচারক বাদীর জবানবন্দি নিয়ে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার অন্য আসামিরা হলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. আবদুল করিম, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল হালীম, মো. জাকির হোসেন, হাফেজ মো. দিদারুল ইসলাম, রফিকুল ইসলামসহ অজ্ঞাত বিএনপির আরও তিনজন।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ঢাকার মিরপুরে বাদীকে আটক করেন আসামিরা। এরপর বাদীকে শর্ত দিয়ে আসামিরা বলেন— ‘আমাদের মা খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যত মামলা করেছিস, ৭ দিনের মধ্যে সেগুলো প্রত্যাহার করে নিবি। না হলে আবারও তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেডে খুন করব।’
এজাহারে আরও উল্লেখ করা হয়, মামলা করার কারণে পরে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা বাদীকে খুন করার জন্য খুঁজতে থাকেন। এতে বাদী এবি সিদ্দিকী বর্তমানে আতঙ্কিত।
বাদী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তিনি ওই নয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D