২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিকভাবে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তবে আমার কেন জানি মনে হয়, দলে এখন কর্মী কমে নেতার সংখ্যা বেড়ে যাচ্ছে।
রবিবার (১ মার্চ) রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের এত নেতার দরকার নেই, আমাদের সাচ্চা কর্মীর দরকার। দলের মধ্যে এখন থেকে ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত রাখা হবে না। এখানে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, ভোটের রাজনীতিতে ব্যর্থ। এখন তারা চক্রান্তে ব্যস্ত। বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সম্মেলনে রাজশাহী মহানগরীর সাংগঠনিক ৩৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D