২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। যদি সে আসে তাহলে ছাত্র সমাজে রক্তে বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে সহিংস হামলা ও হয়রানির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘মোদীর মতো জঙ্গিবাদী নেতা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আসে তাহলে বাংলাদেশের মানুষকে অপমান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে অসম্মান করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নেতা নন, তিনি সকল দলের নেতা। তার জন্মদিনে কখনোই মোদী আসতে পারে না। আর যদি মোদী আসে তাহলে ছাত্র সমাজের রক্তে বন্যা বয়ে যাবে। মোদীর মতো জঙ্গিকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মহৎ অনুষ্ঠানে দেখতে চাই না। ভারতের প্রণব মুখার্জিকে দাওয়াত করা হয়েছে। এজন্য তাকে আমরা স্যালুট জানাই, একজন অসাম্প্রদায়িক নেতা হিসেবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D