২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার বাবা একজন ড্রাইভার ও অটো গ্যারেজের মালিক। এক সময় তাদের তেমন কিছু ছিল না। কিন্তু গত কয়েক বছরে শত কোটি টাকার মালিক হয়েছে। নিজের গাড়ির ব্যবসা, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট সবই আছে।
জানা যায়, গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা তার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কিছুর আড়ালে ধীরে ধীরে গড়ে তোলেন অপরাধের সাম্রাজ্য। কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচ তারকা হোটেলে সুন্দরী নারীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্লিষ্টদের। জড়িয়ে পড়েন অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়। ধীরে ধীরে হয়ে ওঠেন অপরাধ সাম্রাজ্যের রানি। সেই সাম্রাজ্যে তিনি পরিচিত ‘পিউ’ নামে।
শুধু পাপিয়ার নয় তার স্বামী সুমনেরও আছে অনেক সম্পদ। একসময় তার কিছুই ছিল না। আধাপাকা টিনশেড ঘরেই কেটেছে তার শৈশব। এসএসসির গণ্ডি পার হওয়ার পর থেকেই জড়িয়ে পড়েন অপকর্মে। ২০০০ সালের দিকে নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমনের উত্থান শুরু। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্ল্যাকমেইল সুমনের প্রধান পেশা। দূরদর্শী, চতুর ও মাস্টার মাইন্ড সুমন রাজনীতিবিদদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে সুমন ২০১১ সালের ২৬ এপ্রিল প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন পাপিয়া চৌধুরীকে। তাদের ঘরে মাদহাত চৌধুরী ইসাব নামে আট বছরের একটি ছেলে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D