১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম উপলক্ষে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে টিআই (প্রসাশন) মুহিবুর রহমান এর সঞ্চালনায় যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ আশিদুর রহমান। এছাড়াও পথসভায় বক্তব্য দেন শ্রমিক নেতা শহ ফখরুল ইসলাম রুবেল, আবুল কাশেম, রণজিৎ দত্ত, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে ট্রাফিক সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তারা সকলকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো, যাত্রী ও পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার না করতে অনুরোধ করেন। সড়ক পরিবহণ আইন-২০১৮ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধি নিয়ে আলোচনা করেন বক্তারা। চালক, হেল্পার, যাত্রী, পথচারীসহ সবাইকে সড়ক পরিবহণ আইন-২০১৮ মেনে চলার অনুরোধ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D