১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
শ্রুতি সিলেটের আয়োজনে প্রতিবারের মতো আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় (২৯ নভেম্বর) রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জনপ্রিয় সংবাদপাঠক, আবৃত্তি শিল্পী ফারজানা করিমের স্বরচিত কবিতার একক আবৃত্তি অনুষ্ঠান।
উল্লেখ্য ফারজানা করিমের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। ছোট বেলার থেকেই যুক্ত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে। দীর্ঘ সময় ধরে সংবাদ পরিবেশন করে আসছেন গণমাধ্যমে। এবং একই সাথে সংবাদ প্রযোজনা ও করেছেন। ২৩ বছর ধরে যুক্ত আছেন মঞ্চে অভিনয় এর সাথে। আর আবৃত্তি রক্তের সাথে মিশে আছে। অবসরে ব্যস্ত থাকেন লেখাঝোঁকা নিয়ে। এ পর্যন্ত তাঁর পনেরটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মী নামের গল্পগ্রন্থটির জন্য তিনি সাহিত্যিক মহাশ্বেতা দেবী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতবর্ষ থেকে।
আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D