১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
২৫ নভেম্বর ২০১৯, সোমবার : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় সিলেট বিভাগ সমন্বয়ক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি, তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে।
কৃষক দল সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষকদল রাজপথে আছে এবং আগামীতেও সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে।
সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এ.কে.এম সেলিম রেজা হাবিব, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এ.কে.এম আনওয়ারুল ইসলাম, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি খান রবিউল ইসলাম রবি।
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দীকি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক আব্দুল মান্নান পুতুল এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় মতবিনিময় সভায় কৃষক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা কৃষক দলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর কৃষক দলের সদস্য সচিব মারুফ আহমদ টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান কবির হোসেন ধলা, সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন, আরিফ ইকবাল নেহাল, চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া, মাহবুব আহমেদ, আহমেদ জিলু, এম জহুরুল ইসলাম মখর, আব্দুস সত্তার, শাহীন আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, নুরুল আমিন নুরুল, দেলোয়ার হোসেন, ছালে আহমদ গেদা, হোসাইন আহমদ রুহেল।
মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ গাদ্দাফি আহমদ, ফজলে এলাহি পাপ্পু, আব্দুল মান্নান, মোঃ আলী লাহিন, ফখরুল ইসলাম, জিসান আহমদ, হাসান আহমদ, শাহাবুদ্দিন।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুস শহীদ শহীদ, সদস্য সচিব এস.এম আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক মাহমুদ, সদস্য সচিব এম জাহাঙ্গীর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভা কৃষকদলের আহবায়ক ওলিউর রহমান খান প্রমুখ।
এছাড়াও কৃষক দল সিলেট জেলা ও মহানগর এবং সদ্য গঠিত সিলেট সদর এবং গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D