বিশ্বনাথে পুলিশের হাতে আটক ডাকাত বাবুল

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

বিশ্বনাথে পুলিশের হাতে আটক ডাকাত বাবুল

সিলেটের বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত বাবুল খাঁকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বাবুলকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল ডাকাত উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হাছন খার পুত্র। বাবুলের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় থাকা একাধিক ডাকাতি মামলায় পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ‘বাবুল একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আর এসব মামলায় গ্রেপ্তারী পরোয়ানাও জারি রয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট