১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
সিলেট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় উক্ত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ কমিটি জেলার কার্যকরী কমিটির সবাই এবং উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে সদস্য রাখা হয়েছে। এছাড়াও সম্মেলন সফলে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ। আগামী ৫ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও উক্ত সভায় সিলেটের ৭টি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করেছে। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনপ্রাপ্ত উপজেলাগুলো হচ্ছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ।এরমধ্যে কানাইঘাটে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে সাবেক আহবায়ক লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম রয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট উপজেলায় সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, জকিগঞ্জে সভাপতি লোকমান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম আলী হায়দার, ফেঞ্চুগঞ্জে সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক আছেন আবদুল বাছিত চৌধুরী, ওসমানীনগরে সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু এবং বালাগঞ্জে সভাপতি অ্যাডভোটেক মফুর আলী ও সাধারণ সম্পাদক আনহার মিয়াসহ প্রত্যেক কমিটিতে ৭১ সদস্য রাখা হয়েছে।
আনুষ্ঠানিকতা শেষে পূর্ণাঙ্গ কমিটির তালিকা শীঘ্রই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হবে বলে সিলেট প্রতিদিনকে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলার কাছে প্রেরণ করেছিলেন। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় যাচাই-বাছাই শেষে এসব উপজেলা কমিটির অনুমোদন দেয়া হলো। বিভিন্ন আনুষ্ঠিানিকতা শেষে পুর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D