২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু উদ্বোধনের পর থেকেই বদলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিরচেনা চিত্র।
চালকরা শৃঙ্খলায় থাকলে এ মহাসড়কে আর যানজটের সৃষ্টি হবে না। ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।
রোববার বেলা ১১টায় সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড মনিটরিং সেন্টারের উদ্বোধনকালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেঘনা টোল প্লাজায় যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে এ জন্য সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য নির্মিত হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড মনিটরিং সেন্টার চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, টিআই জাহাঙ্গীর আলম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার, ওসি (তদন্ত) আলী রেজা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D