২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিশ্বনাথের লামাকাজিতে দুই উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার আপোষে নিস্পত্তি হয়েছে। সোমবার সকাল ১১টায় লামাকাজি বাজারে এ লক্ষে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকে ব্যাপক আলাপ-আলোচনা শেষে উভয় উপজেলাবাসীর মধ্যে চলমান দন্ধ নিস্পত্তি হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
আপোষ মিমাংসায় দুই উপজেলার বিরোধ নিস্পত্তি হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিষয়টি নিস্পত্তি করার উদ্যোগ গ্রহন করেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, মোগলগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা, দোয়ারা বাজার ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, কোরমার সাবেক আরজখ আলী, নোয়ারাই ইউপির সাবেক চেয়ারম্যান আবুল মিয়া, টুনু মিয়া প্রমুখ।
গত ১৯ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনার জের ধরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অর্ধ শতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩৩ রাউন্ড রাবার বুলেট, শর্ট গানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এঘটনায় বিশ্বনাথ থানা পুলিশ বাদি হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা রেখে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D