১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ২০, ২০১৯
২০ মে ২০১৯, সোমবার : দেশের রাজনীতিতে সিলেটকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ. জেড. এম জাহিদ হোসেন। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট দিয়েই বিএনপির পূনর্গঠনের কাজের সুচনা হলো বলে জানান তিনি।
সোমবার বিকেলে সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকেই এ সভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন বলেন, ‘সকল আন্দোলন সংগ্রামের অন্যতম সূতিকাগার হচ্ছে সিলেট। এছাড়াও বিগত দিনে কাউন্সিলের মাধ্যমে জেলা ও মহানগর বিএনপি গঠনের মাধ্যমে সিলেট দেশের রাজনীতিতে একটি নব দিগন্তের সুচনা করে। আগামীতেও কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা বিএনপি পূণর্গঠন করা হবে।’
তিনি জানান, ‘আহ্বায়ক কমিটি ঘোষনা না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই সাংগঠনিক সকল দায়িত্ব পালন করবে। কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং পর্যায়ক্রমে জেলা বিএনপি পূনর্গঠন করা হবে। পাশাপাশি জেলা বিএনপির পরামর্শক্রমে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের কমিটি গঠন করা হবে। একই ভাবে স্বল্প সময়ের ভিতরে কেন্দ্রীয় বিএনপিকেও পূনর্গঠন করা হবে। পাশাপাশি অঙ্গ ও সহযোগি সংগঠনও পূনর্গঠন করা হবে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য, জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং জেলার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D