২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদের যোগ দেয়ায় গণফোরামের কার্যালয় থেকে মোকাব্বির খানকে ‘গেট আউট’ বলে বের করে দিয়েছিলেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। তবে সেই মোকাব্বির খান গণফোরামের জাতীয় কাউন্সিলে যোগ দেয়ায় দলটি থেকে পদত্যাগ করেছেন গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পথিক।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দীর্ঘ ৮ বছর পর বিশেষ কাউন্সিলে বসেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। সেই অধিবেশনেই এমন ঘোষনা দেন পথিক।
মোকাব্বির খানের যোগ দেয়ার বিষয়ে দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেছেন, মোকাব্বিরকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ থেকেই এসেছেন।
তবে মোকাব্বির খান ড. কামালের নির্দেশেই সংসদে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেন পথিক। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও এখনো নেয়া হয়নি। আর মোকাব্বির দলের সিদ্ধান্তে সংসদে শপথ নেননি। তাকে ড. কামালই পাঠিয়েছেন।
পথিক আরও বলেন, ড. কামাল অফিসে আসলে মোকাব্বিরকে বের করে দেন। আবার বাসায় গেলে সংসদে যাওয়ার কথা বলেন। এটা দ্বৈত আচরণ। আমি এই দলে থাকবো না।
প্রসঙ্গত: পুনর্গঠনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত চাঙ্গা করা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন করে আয়োজনের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারসহ জনগণের সামনে একটি সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য তুলে ধরা- এই তিনটি প্রধান লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে এই বিশেষ কাউন্সিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D