১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
৬ এপ্রিল ২০১৯, শনিবার : বাংলাদেশ ও ভারতের ২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্তর্জাতিক সম্মেলন শনিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি।
ভারতের ১৫টি ও বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আচার্যদের নিয়ে এর আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা, মৌলিক গবেষণা, উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষাপ্রশাসন ও ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ অনুষ্ঠানে। এতে ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে শনিবার সকালে বিমানযোগে সিলেটে আসেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি।

ওসমানী বিমানব্ন্দরে শিক্ষামন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D