১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ বিপুল সংখ্যক টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এতে পুলিশ-বিএনপি সংঘর্ষে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। থেমে পৌন এক ঘন্টা সংঘর্ষ চলে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের একজনকে আঞ্জুমানে মফিদুলের গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, মনোনয়ন শোডাউনে অংশ নিতে আসা নেতাকর্মীদের সঙ্গে বুধবার দুপুর পৌনে একটার দিকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকলে নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিএনপি কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শী একজনের ভাষ্য, হঠাৎ করে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। এরপরই বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী দিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফরম বিক্রি।
মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে বুধবার সকালের দিকে বিএনপি নেতাকর্মীদের ভিড় ছিল। অনেকেই কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। কর্মী-সমর্থকরা নেতার ফরম সংগ্রহের সময় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দিচ্ছেন।
এ সময় মনোনয়নপ্রত্যাশী অনেকে দলীয় কার্যালয়ে উপস্থিত সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ১০টি বুথে একযোগে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেশি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিছুটা ভীতসন্ত্রস্ত। এরপর দুপুর পৌনে ১টার দিকে পুলিশ নেতাকর্মীদের রাস্তা থেকে সরাতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D