৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮
সিলেট নগরীর জল্লারপারের পাঁচভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে শতাধিক জবাই করা অতিথি পাখি জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় রেস্টুরেন্টটির দুজন ব্যবস্থাপককেও আটক করা হয়। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছে- আব্দুল আওয়াল ও কাউসার আহমদ। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের সাজা প্রদান করা হয়েছে।
অভিযানকালে পাঁচভাই রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় ২৫ টি অতিথি পাখি গাঙ টিটি, ২৯ টি সাদা ও কানি বক ও ৮টি বালিহাস এবং রান্না করা আরো ৩৯ টি পাখির মাংস জব্দ করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের নেতৃবৃন্দদের সহযোগিতায় এ অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর সিনিয়র এ.এস.পি মাঈন উদ্দিন চৌধুরী, বনবিভাগের রেঞ্জার মো. দেলোয়ার রহমান।
আটক দুজনসহ রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী। তিনি বলেন, এরা অতিথি পাখি জবাই ও রান্না করে বিক্রি করে বন্যপ্রাণি সংরক্ষণে অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে শুধু জরিমানা করে ছেড়ে দেয়া যায়না। তাই থানায় মামলা হবে এবং বিচারিক প্রক্রিয়ায় দায়িদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হবে।
এ বিষয়ে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম জানান, পাঁচভাই রেস্টুরেন্টে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগটি দীর্ঘ দিনের। গত প্রায় ৮/১০ দিন আগে বিষয়টি তিনি বনবিভাগকে জানান। কিন্তু আইনি কিছু বিধিনিষেধের কারণে এতে সম্পৃক্ত হয় র্যাব-৯ ও জেলা প্রশাসন এবং সর্বশেষ আজ ক্রেতা সেজে পাখি রেস্টুরেন্টে আছে নিশ্চিত হয়ে প্রশাসনকে নিয়ে অভিযান চালানো হয়।
কিম বলেন, সিলেটের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট যদি এভাবে অবৈধ পাখি বিক্রি করে এবং সাধারণ মানুষও তা গ্রহণ করে তাহলে তো পাখি শিকারীরা উৎসাহিত হবে। এ ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D