৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
জাতীয় সংসদ নির্বাচনে একাত্তরের যুদ্ধাপরাধীদের সন্তান কিংবা পরিবারের সদস্যদের মনোনয়ন না দেওয়াসহ ১১ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন আয়োজন করে সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমা-। তাদের অন্যতম আরও একটি দাবি হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান কোটা সংরক্ষণ।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালিক।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি কমান্ডার অধ্যাপক সিরাজুল ইসলাম, মহানগর ডেপুটি কমান্ডার মনাফ খান, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর ভারপ্রাপ্ত কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, হাজী আসক আলী, ননী গোপাল দাস, হাজী আসক আলী, মৃণাল কান্তি দে, সুবেদার মেজর রফিক উদ্দিন, তসিদ আলী, সন্তান কমান্ড নেতা আব্দুল কাদির, নাজিম উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D