১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮
রাজশাহী: বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা চলছে। জনসভায় বিএনপিসহ জোটের নেতাকর্মীদের ঢল নেমেছে।
শুক্রবার দুপুর ২টায় রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কোরআন তেলয়াতের মধ্যদিয়ে এই সমাবেশ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসপির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত হবেন।
বিভিন্ন জেলা থেকে রাজশাহী অভিমুখে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হলেও সকাল থেকেই বিকল্প পথ হিসেবে নৌকা, ট্রেন বা ছোট ছোট যানবাহন ব্যবহার শহরের বিভিন্ন পয়েন্ট জড়ো হন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা। সমাবেশস্থল রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসায় জেডিসি পরীক্ষা চলায় দুপুর ১টার পর মাদ্রাসা ময়দানে যোগ দেন নেতাকর্মীরা।
তবে নেতাকর্মীরা অভিযোগ করেন- জনসভায় আসতে তাদের বাধা দেয়া হয়েছে। ধর্মঘটের নামে বাস-ট্রাক বন্ধ করে দেয়া হয়েছে। রাজশাহীর আশপাশের জেলাগুলো থেকে আসা নেতাকর্মীদের প্রবেশ পথে তল্লাশি করা হয়েছে। অনেক মিছিলে বাধা দেয়া হয়েছে। তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।
পাবনা থেকে আসা বিএনপির এক নেতা জানান, ‘জেলা থেকে রাজশাহীমুখি বাস বন্ধ করে দেয়া হয়েছে। আমরা নিজেদের ৩টা গাড়ি করে রওনা হই। আসার পথে পুলিশ ব্যারিকেড দেয়। প্রায় দুই জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙেই আমরা এসেছি। তবে আমাদের আরও কয়েকটি গাড়ি আটকে দিয়েছে বলে আমার কর্মীরা জানিয়েছেন।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D