৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদের নেতৃত্বে নৌকা মার্কার পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তফসিল ঘোষণা হওয়ার পরই তাৎক্ষণিক এ মিছিল করা হয়।
আনন্দ মিছিলটি খাদিম চৌমুহনী থেকে শুরু হয়ে শাহপরাণ মাজার গেইট, সিলেট সদর উপজেলা গেইট শাহপরাণ বাজার এর বিভিন্ন গুরুত্ব পয়েন্ট প্রদক্ষিণ শেষে খাদিমপাড়া ইউপি অফিসে এসে পথসভায় মিলিত হয়।
সিলেট জেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা বাবুল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ।
অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা শাহেদ আহমদ আনা, জৈন্তাপুর উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য বাদশা মিয়া, যুবলীগ নেতা ফরিদ আহমদ, সৈয়দ মোহাম্মদ ইউনুছ, আব্দুল্লাহ আল মামুন।
মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বদরুল ইসলাম, সুহেল আহমদ, তাজ উদ্দিন, শাহেদ আহমদ, শহিদ আহমদ, সেনাজ মিয়া, ফয়ছল, জাকির, মামুন, শেখ রনি, জামাল, ডালিম, আনহার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সদস্য লিটন আহমদ, অপু তালুকদার, ছাত্রলীগ নেতা জাহিদুল ইনলাম, নুজরুল ইসলাম,রতন চন্দ্র, রুবেল আহমদ, ইমাম উদ্দিন, শাকুর আহমদ, সাইয়িম, কামরান, নাহিদ ছাব্বি, হুসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D