১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
তফসিল ঘোষণা ও আগামী নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিতে ২০ দলীয় জোট নেতাদের সংঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বসছে জোটের গুরুত্বপূর্ণ এ বৈঠক। এতে জোটের শরিক দলগুলোর শীর্ষনেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন।
বৈঠকশেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনেই তফসিল ঘোষণার প্রতিক্রিয়া জানাবে ঐক্যফ্রন্ট।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
বিএনপি ও জোটের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বৈঠকটি মূলত জোটের সঙ্গে বিএনপির আগামী দিনের কর্মকৌশল নিয়ে নীতিনির্ধারণী বৈঠক।
জোটের অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘নিঃসন্দেহে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে জোট নির্বাচনে যাবে কী না। আন্দোলনের বিষয়ে ও প্রার্থিতার বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D