১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
রাজশাহী : রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টকে কোনো শর্ত ছাড়াই সমাবেশ করতে অনুমতি দিয়েছে প্রশাসন।
বুধবার দুপুরে নগর পুলিশ কমিশনারের দপ্তর থেকে ঐক্যফ্রন্টকে সমাবেশের এই অনুমতি দেওয়া হয়।
ঐক্যফ্রন্টের পছন্দ অনুযায়ী গণকপাড়া মোড়ে সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো শর্ত দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মাদ্রাসা মাঠ, জিরোপয়েন্ট ও গণকপাড়া চাওয়া হয়েছিল। পরীক্ষার কারণে মাদ্রাসা মাঠ আর ব্যস্ততম এলাকা হওয়ায় জিরোপয়েন্টে অনুমতি দেওয়া হয়নি। তবে গণকপাড়া এলাকায় তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D