|
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
৭ নভেম্বর ২০১৮, বুধবার : সিলেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার নেতাকর্মীরা জামিনের জন্য আদালতে আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।জালালাবাদ থানার ১৯(৯)২০১৮ মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। নির্ধারিত তারিখে সিলেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪ নেতাকর্মীদের মধ্যে সিলেট জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য ওয়ারিছ আলী, ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক দুলাল রেজা, যুবদল নেতা রুস্তুম আলী, মোহাম্মদ আলী, জাকারিয়া, পাখি মিয়া, হায়াত উল্লাহ, এবি সিহাব, মিনহাজ পাঠান, আলীবুর রহমান, আব্দুল হাফিজ, মো. আবুল হাসনাত, এস কে শাহিন, মাসুদ আহমদ হেলাল, বাদশাহ মিয়া, আব্দুর রহমান, এনামুল হক, মাহবুবুর রহমান জুবায়ের, জৈন উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D