১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকের মন্ত্রীপরিষদের সভায় টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, ৭ নভেম্বরের পর কারো সাথে আর সংলাপের সুযোগ নেই। সংলাপ শেষে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবারের মন্ত্রীপরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কাদের।
এর আগে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে যুক্তিসঙ্গত কোনো প্রস্তাব থাকলে আলাপ-আলোচনা করে মেনে নেওয়া হবে।
তিনি বলেন, সংলাপের মধ্যে ঐক্যফ্রন্টের কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু ৮ নভেম্বর তফসিল ঘোষণা হলে অনেক কিছুই আমাদের সীমানায় থাকবে না।
কাদের আরও বলেন, আলোচনায় তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) যে দাবি জানিয়েছেন আমরা তার দুই-তিনটি মেনে নিয়েছি। আলোচনার ‘ওয়ার্নিং এ স্পিস’-এ আমরা কোনো কোনো বিষয়ে ঐক্যমত হতে পারি তা প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার করা হয়েছে।
আমরাও বলেছি, এই এই বিষয়ে দাবি মানতে আমাদের কোনো আপত্তি নেই। কিছু কিছু বিষয় আছে, তা নির্বাচন কমিশনের বিষয়। যেমন বিদেশি পর্যবেক্ষক। এ বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে সরকার কোনো বাধা দেবে না।
তিনি বলেন, আরেকটা আছে লেভেল প্লেয়িং ফিল্ড। সেটাতো আমরা বলেছি। আমরা কোনো মন্ত্রী সরকারি কোনো সুযোগ-সুবিধা নেব না। এমনকি মন্ত্রীরা ফ্লাগ ইউজ করবে না।
তবে নিরাপত্তার বিষয়টি ব্যতিক্রম। কারণ একজন মন্ত্রীর নিরাপত্তার বিষয় থাকে। সেটা থাকবে। এটা প্রধানমন্ত্রীর সঙ্গেও থাকবে। কারণ মন্ত্রীরা ফ্লাগ নিয়ে গেলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না।
ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়ে আমরা এখন কোনও ঘোষণা দেব না। সংলাপের বিষয়গুলো সারসংক্ষেপ করে প্রধানমন্ত্রী সংলাপের ফলাফল জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন। আগামী ৮ বা ৯ নভেম্বর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানান ওবায়দুল কাদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D